১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মুক্তি পেয়ে’ বেলজিয়ামের বিপক্ষে শুরুর একাদশে বালোগন

ডনাল্ড ট্রাম্পের সুপারিশে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ‘হস্তক্ষেপে’ এই স্ট্রাইকারের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে।

‘মুক্তি পেয়ে’ বেলজিয়ামের বিপক্ষে শুরুর একাদশে বালোগন
ফোলারাইন বালোগন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 08:07 AM

Updated : 11 Sep 2026, 03:36 PM

নিজ দেশের প্রেসিডেন্ট ডলান্ড ট্রাম্পের সুপারিশে, ফিফার স্বপ্রণোদিত হয়ে করা শাস্তি মওকুফের পর, বেলজিয়ামের বিপক্ষে শুরু থেকে খেলতে নামছেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারাইন বালোগন।

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে সহ-আয়োজকদের ম্যাচটি শুরু হবে ৭ জুলাই ৬টায় (এএম)। ম্যাচটির জন্য দেড় ঘন্টা আগে একাদশ ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের কোচ মৌরিসিও পচেত্তিনো।

শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বালোগন। 

নিয়ম অনুযায়ী, স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয় আসরে এখন পর্যন্ত তিনটি গোল করা এই স্ট্রাইকারের। যুক্তরাষ্ট্রের জন্য যা ছিল অনেক বড় ধাক্কা। 

তবে, ঘটনা নাটকীয় মোড় নেয় রোববার। ফিফা হঠাৎ করেই জানায়, বালোগনের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত থাকবে। ফলে, বেলজিয়ামের বিপক্ষে তার খেলতে বাধা সরে যায়।

ওই দিনই নিউ ইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বালোগনের ‘নিষেধাজ্ঞা বাতিল’ করার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন ট্রাম্প। এরপরই ফিফা ওই সিদ্ধান্ত নেয়। যা তুমুল সমালোচনার জন্ম দেয়।

বিশ্বকাপের ইতিহাসে ১৯৬২ আসরের পর এমন কিছু কখনও দেখা যায়নি। 

তবে বাইরের সমালোচনা যতই হোক না কেন, বালোগনের ও যুক্তরাষ্ট্র দলের জন্য ফিফার সিদ্ধান্ত বদল দারুণ একটি সুযোগ হয়েই এসেছে।

যুক্তরাষ্ট্র একাদশ: ম্যাট ফ্রিজ, সের্জিনো দেস্ত, ক্রিস রিচার্ডস, টাইলার অ্যাডামস, অ্যান্টনি রবিনসন, ওয়েস্টন ম্যাককেনি, ক্রিস্টিয়ান পুলিসিক, টিম রিম, অ্যালেক্স ফ্রিম্যান, ম্যালিক টিলম্যান ও ফোলারাইন বালোগন