১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আলিসনকে হারাল লিভারপুল

এই ব্রাজিলিয়ান গোলরক্ষকের চোটের ধরন নিয়ে অবশ্য এখনও কিছু জানায়নি ক্লাবটি।

আলিসনকে হারাল লিভারপুল
লিভারপুল গোলরক্ষক আলিসন। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 10:06 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্ব অভিযানের আগে বড় ধাক্কা খেয়েছে লিভারপুল। চোট পেয়ে ছিটকে গেছেন দলের মূল গোলরক্ষক আলিসন।

শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার গালাতাসারাইয়ের মাঠে খেলবে লিভারপুল। বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় শুরু হবে ম্যাচটি।

দলের সঙ্গে সোমবার অবশ্য অনুশীলন শুরু করেন আলিসন; কিন্তু অস্বস্তি বোধ করায় শেষ করতে পারেননি।

অ্যানফিল্ডের ক্লাবটির পক্ষ থেকে অবশ্য এখনও এই ব্রাজিলিয়ানের চোটের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ইস্তানবুল সফরের জন্য ঘোষিত ২১ সদস্যের দলে রাখা হয়নি তাকে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের জার্সিতে ৩২টি ম্যাচ খেলেছেন আলিসন। সবশেষ ম্যাচে গত শুক্রবার এফএ কাপে উলভসের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচেও পোস্টে ছিলেন বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন আলিসন।

তার অনুপস্থিতিতে লিভারপুলের পোস্টে দেখা যেতে পারে জর্জিয়া গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলিকে।