১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুকুরেইয়াকে ট‍্যাটুর কথা মনে করিয়ে দিলেন স্পেন কোচ

লুইস দে লা ফুয়েন্তের আশা, কথা রাখবেন বিশ্বকাপে চমৎকার পারফর্ম করা এই ডিফেন্ডার।

কুকুরেইয়াকে ট‍্যাটুর কথা মনে করিয়ে দিলেন স্পেন কোচ
মার্ক কুকুরেইয়া (বাঁয়ে) ও লুইস দে লা ফুয়েন্তে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 11:03 AM

Updated : 11 Sep 2026, 03:42 PM

শর্ত পূরণ হয়ে গেছে, এবার মার্ক কুকুরেইয়ার কথা রাখার পালা। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের আশা, কথা রাখবেন বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার।

ফাইনালের আগে কুকুরেইয়া বলেন, বিশ্বকাপ জিতে গেলে জাতীয় দল থেকে অবসর নেবেন তিনি এবং নিজের বাইসেপে আঁকাবেন কোচের ট‍্যাটু।

অতিরিক্ত সময়ে গড়ানো ম‍্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছে স্পেন। সংবাদ সম্মেলনে অবসরের প্রসঙ্গে কিছু না বললেও কুকুরেইয়াকে ট‍্যাটুর কথা মনে করিয়ে দিয়েছেন কোচ দে লা ফুয়েন্ত।

“ট‍্যাটু করানোর জন‍্য আমার বয়স অনেক বেশি। তবে আমি জানি, আমার খেলোয়াড়রা প্রতিশ্রুতি রক্ষা করার মতো মানুষ। তারা একটা ভুল করেছে এবং তাদের সেটা পালন করতে হবে। আমি দেখতে এতটাও খারাপ নই।”

২০২৪ ইউরো জিতিয়েছিলেন দে লা ফুয়েন্তে, এবার দলকে বিশ্বকাপে এনে দিলেন দ্বিতীয় শিরোপা। 

কুকুরেইয়ার শরীরের কোথায় নিজের মুখের ট‍্যাটু দেখতে চান সেই প্রশ্নেরও উত্তর দিলেন স্পেন কোচ।

“সম্ভবত শরীরের এমন কোনো জায়গায় যেটা দৃশ‍্যমান নয়। তবে যখন আপনি কিছু একটা বলবেন, তখন সেটা আপনার করতেই হবে।”