১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামোরা ট্রফি বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়ার

লা লিগায় মৌসুম সেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন তিনি।

জামোরা ট্রফি বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়ার
হোয়ান গার্সিয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 06:36 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

বার্সেলোনার হয়ে পোস্টে দুর্দান্ত পারফরম‍্যান্সের পুরস্কার পেলেন হোয়ান গার্সিয়া। কাতালান ক্লাবটিতে নিজের প্রথম মৌসুমে জামোরা ট্রফি জিতলেন তিনি। 

লা লিগায় মৌসুমের সেরা গোলরক্ষকের স্বীকৃতি হিসেবে জামোরা ট্রফি দেয় স্প‍্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা। রেয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া ও গেতাফের দাভিদ সোরিয়াকে পেছনে ফেললেন গার্সিয়া। 

নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওল থেকে গত গ্রীষ্মে এই গোলরক্ষককে দলে আনে বার্সেলোনা। দ্রুতই কোচ হান্সি ফ্লিকের প্রথম পছন্দ হয়ে ওঠেন তিনি। আস্থার প্রতিদানও দিয়েছেন গার্সিয়া। অনেক ম‍্যাচেই তিনি ছিলেন দলের নায়ক। কাম্প নউয়ে লা লিগা শিরোপা ধরে রাখায় তিনি রাখেন দারুণ অবদান। 

‘ম‍্যাচ প্রতি গোল হজম’ অনুপাত বিবেচনা করে দেওয়া হয় জামোরা ট্রফি। ৩০ ম‍্যাচ খেলে এবার কেবল ২১ গোল হজম করেন গার্সিয়া। 

২০২৬ বিশ্বকাপের স্পেন দলে জায়গা করে নিতে পারেন তিনি। কোচ লুইস দে লা ফুয়েন্তে দল ঘোষণা করবেন সোমবার।