২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্লে-অফের আগে নতুন কোচ নিয়োগ দিল সুরিনাম

২০২৩ সালের পর কোচিংয়ের বাইরে ছিলেন হেঙ্ক টেন কাট।

প্লে-অফের আগে নতুন কোচ নিয়োগ দিল সুরিনাম
সুরিনামের নতুন কোচ হেঙ্ক টেন কাটে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 05:58 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

বিশ্বকাপে খেলার শেষ সুযোগ কাজে লাগাতে অভিজ্ঞ কোচ হেঙ্ক টেন কাটের শরণাপন্ন হলো সুরিনাম। 

সুরিনাম ফুটবল অ‍্যসোসিয়েশন (এসভিবি) রোববার এক বিবৃতিতে জানায়, মার্চের প্লে অফের কঠিন বাধা পার হতে ৭১ বছর বয়সী টেন কাটেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

আগামী ২৬ মার্চ মন্তেরেইয়ে বলিভিয়ার মুখোমুখি হবে প্রথমবারের বিশ্বকাপে খেলার জন‍্য উন্মুখ সুরিনাম। এই ম‍্যাচ দিয়েই শুরু হবে টেন কাটের যাত্রা। পরে ৩১ মার্চ তার দল খেলবে ইরাকের বিপক্ষে। 

এই প্লে-অফের জয়ী দল খেলবে ‘আই’ গ্রুপে। সেখানে আছে ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল।  

গত মাসে সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করার সুযোগ ছিল সুরিনামের সামনে। কিন্তু কনক্যাকাফ অঞ্চলের ‘এ’ গ্রুপের ম‍্যাচে গুয়াতেমালার বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় তারা। এতে তাদের টপকে শীর্ষে থেকে চলে যায় পানামা এবং জায়গা করে নেয় বিশ্বকাপে। সুরিনামের জায়গা মেলে ফিফা প্লে-অফে।    

গুয়াতেমালার বিপক্ষে হারের পর পদত‍্যাগ করেন কোচ স্টেনলি মেনজো। এরপর দ্রুতই নতুন কোচ বেছে নিল সুরিনাম। টেন কাটে দেশটির ফুটবলে নতুন কেউ নন। সবশেষ ২০২৩ সালে দেশটির সহকারী কোচ ছিলেন তিনি।