১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগে ১৪ কিশোর আটক

আইনশৃঙ্খলা সভায় ঝিটকার একটি কলেজ এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ইভটিজিংয়ের শিকার হন বলে অভিযোগ উঠে আসে।

মানিকগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগে ১৪ কিশোর আটক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কার্যালয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 03:50 PM

Updated : 26 Jul 2023, 03:50 PM

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে ১৪ কিশোরকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চার জন কলেজছাত্র, অন্যরা স্কুলছাত্র। 

বুধবার সকালে উপজেলার ঝিটকা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান। 

ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার গত আইনশৃঙ্খলা সভায় ঝিটকা খাজা রহমত আলী কলেজ এবং ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা যাতায়াতের সময় অনবরত ইভটিজিংয়ের শিকার হন বলে অভিযোগ উঠে আসে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ঝিটকা এলাকায় অভিযান চালানো হয়। 

ইউএনও শাহরিয়ার আরও জানান, অভিযানে আটক ১৪ কিশোরের মধ্যে চারজন কলেজ শিক্ষার্থী আর ১০ জন স্কুলের শিক্ষার্থী। তারা অপ্রাপ্তবয়স্ক, তাই মোবাইল কোর্টের আওতায় নেওয়ার সুযোগ নেই। 

পরে কিশোরদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।