০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বরিশালে মাদকের আসর থেকে আটক এএসআই সাময়িক বরখাস্ত

একদিন আগে এক বাড়ি থেকে এএসআইসহ চারজনকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বরিশালে মাদকের আসর থেকে আটক এএসআই সাময়িক বরখাস্ত

বরিশালের এয়ারপোর্ট থানার এএসআই দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 08:16 PM

Updated : 09 Oct 2026, 08:16 PM

বরিশালে মাদকের আসর থেকে আটক মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার এএসআই দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন মহানগরের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন শুক্রবার।

ঘটনার দিন সকালে সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকায় মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এএসআইসহ চারজনকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামা জব্দ করা হয়।

পরে তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাহিদুল ইসলাম।

উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, রাতেই এএসআই দেলোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে তিনি ৩০ সেপ্টেম্বর থেকে ১৫ দিনের ছুটিতে ছিলেন।

এএসআইয়ের ডোপ টেস্ট করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “সে তো ছুটিতে ছিল। আর সেখানে তো কোনো মাদক পাওয়া যায়নি।”