২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: কক্সবাজারের এমপি কমলকে শোকজ

এদিন যাচাই-বাছাই করে স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদের মনোনয়নপত্র শতকরা এক শতাংশের ভোটারের স্বাক্ষরের গরমিলের কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: কক্সবাজারের এমপি কমলকে শোকজ

কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাইমুম সরওয়ার কমল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 08:53 PM

Updated : 15 Dec 2023, 08:53 PM

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাইমুম সরওয়ার কমলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাইমুম সরওয়ার কমলের বিপুল সংখ্যক সমর্থক মানববন্ধন কর্মসূচির নামে এক স্বতন্ত্র প্রার্থীর উদ্দেশে নানা উসকানিমূলক শ্লোগান দেন এবং হৈ-হোল্লোড় করে।

“এ সময় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছিল। পরে পুলিশ এসে মানববন্ধনকারীদের অন্যত্র সরিয়ে দেয়।

এমন আচরণের ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা শাহীন ইমরান।

এদিন যাচাই-বাছাই করে স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদের মনোনয়নপত্র শতকরা এক শতাংশের ভোটারের স্বাক্ষরের গরমিলের কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।

মিজান সাঈদ বলেন, ৩০ নভেম্বর একজন প্রার্থীর সমর্থকদের বাধার কারণে তিনি যথাসময়ে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। পরে উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে ১১ ডিসেম্বর তিনি মনোনয়ন দাখিল করেন। শুক্রবার মনোনয়নপত্র বাছাই করে তাকে বাতিল ঘোষণা করা হয়।

এ ব্যাপারে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানান তিনি।