কুড়িগ্রামে ভারতীয় ইয়াবা, মদ, প্রসাধনীসহ গ্রেপ্তার ১
জব্দ করা চোরাচালানী মালামালের মূল্য ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইয়াবা, মদ, প্রসাধনী ও বিভিন্ন চোরাচালানী মালামালসহ একজনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কেদার সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
আটক ভূট্টু মিয়া নাগেশ্বরী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের মৃত ছবের মোল্লার ছেলে। এক মাদক কারবারিকে
তার কাছ থেকে জব্দ করা চোরাচালানী মালামালের মূল্য ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধ অভিযানকালে মাদক কারবারিসহ এসব চোরাচালানকৃত অবৈধ মালামাল জব্দ করা হয়।
তিনি আরো বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তাকে নাগেশ্বরী থানায় হস্তান্তর করা হয়েছে।
