২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হবিগঞ্জ হাসপাতালে এক সপ্তাহে ২১ ডেঙ্গু রোগী ভর্তি

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কর্নার স্থাপন করা হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

হবিগঞ্জ হাসপাতালে এক সপ্তাহে ২১ ডেঙ্গু রোগী ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন এক রোগী।

হবিগঞ্জ প্রতিনিধি

Published : 08 Jul 2023, 06:57 PM

Updated : 08 Jul 2023, 06:57 PM

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা; গত এক সপ্তাহে এখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১ জন রোগী ভর্তি হয়েছে।

শনিবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার জানান, গত শনিবার থেকে শুক্রবার পর্যন্ত হাসপাতালে এই রোগীরা ভর্তি হয়েছেন।  

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ১৬ জন সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন। ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি ৩ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কর্নার স্থাপন করা হয়েছে; সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমিনুল হক জানান।