১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় পাঁচ টন ভারতীয় চিনি জব্দ, আটক ৩

আটকরা দীর্ঘদিন ধরে চোরাই পথে বিদেশি পণ্য বাংলাদেশে এনে বিক্রি করার কথা জানিয়েছেন র‌্যাবের জিজ্ঞাসাবাদে।

নেত্রকোণায় পাঁচ টন ভারতীয় চিনি জব্দ, আটক ৩

দুর্গপুর পৌর শহরের তেরীবাজারে একটি গুদামে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে র‌্যাব।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2023, 11:56 PM

Updated : 15 Feb 2023, 11:56 PM

নেত্রকোণায় পাঁচ টনের বেশি ভারতীয় চিনি জব্দ করেছে র‌্যাব। এ সময় চোরাকারবারি সন্দেহে তিনজনকে আটক করা হয়।

দুর্গপুর পৌর শহরের তেরীবাজারে বুধবার এই অভিযান পরিচালনা করা হয় বলে র‌্যাব-১৪ এর গণমাধ্যম কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান।

গ্রেপ্তাররা হলেন দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়ার রাখাল সরকারের ছেলে রাজু সরকার (৩৮), উপজেলার রাতরা গ্রামের জাহেদ আলীর ছেলে মনসুর আলী (৩৭) ও খালিশাপাড়া গ্রামের রইছ উদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম (৩৭)।

র‌্যাব কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, তেরীবাজার ঘাটসংলগ্ন আলাল সরদারের গুদামে চোরাচালানের মাধ্যমে ভারতীয় চিনি মওজুদ করা হচ্ছে। এসব চিনি ভারত থেকে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশে বিক্রির জন্যে রাখা হচ্ছিল।

“র‍্যাবের একটি চৌকস দল গোপন সংবাদ পেয়ে বুধবার ভোর রাতে সেখানে অভিযান চালায়; এ সময় গোডাউন থেকে পাঁচ হাজার ৩৮৪ কেজি চিনি জব্দ ও তিনজনকে হাতেনাতে আটক করা হয়।”

আনোয়ার হোসন বলেন, আটকরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাই পথে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রি করার কথা জানিয়েছে। তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।