১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাঙামাটিতে বড় ব্যবধানে জয়ী দীপংকর তালুকদার

দীপংকর তালুকদার এ নিয়ে এ আসন থেকে পঞ্চমবার সংসদ সদস্য নির্বাচিত হলেন।

রাঙামাটিতে বড় ব্যবধানে জয়ী দীপংকর তালুকদার

দীপংকর তালুকদার

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 11:31 PM

Updated : 07 Jan 2024, 11:31 PM

রাঙামাটি আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন নৌকার প্রার্থী দীপংকর তালুকদার। 

রোববার রাতে রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন খান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। 

দীপংকর তালুকদার ২ লাখ ৭১ হাজার ৩৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংস্কৃতিক জোটের ছড়ি প্রতীকের অমর কুমার দে পেয়েছেন ৪ হাজার ৯৬৫ ভোট। অপর প্রার্থী সোনালী আঁশ প্রতীকের তৃণমূল বিএনপির প্রার্থী মিজানুর রহমান তিনি পেয়েছেন ২ হাজার ৬৯৩ ভোট। 

সকাল ৮টায় শুরু হয়ে ভোট শেষ হয় বিকাল ৪টায়। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৩৫৪ জন।