০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

তাজউদ্দীন আহমদের জন্মদিনে গাজীপুরে ১০ শিক্ষার্থী পুরস্কৃত

নতুন প্রজন্মের কাছে দেশের প্রথম প্রধানমন্ত্রীকে পরিচিত করতেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়।  

তাজউদ্দীন আহমদের জন্মদিনে গাজীপুরে ১০ শিক্ষার্থী পুরস্কৃত

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদের জন্মদিন উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ১০ বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 06:56 PM

Updated : 23 Jul 2023, 06:56 PM

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কুইজ প্রতিযোগিতায় গাজীপুরে ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

রোববার সদর উপজেলায় রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলার উদ্যোগে এ আয়োজন করা হয়।

কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গণে প্রাত্যহিক সমাবেশে তাজউদ্দীন আহমদের জীবন-চরিত্রের উপর ১০টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বিভিন্ন শ্রেণির ১০ জন শিক্ষার্থী এই পুরস্কার পায়।

এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে।

কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচা মেলার সংগঠক ও ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্যসচিব মো. সিরাজুল হক।

বিজয়ীরা হলো- দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেরাব হোসেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবু হুরায়রা, তাবাসসুম আক্তার ও মৌ, সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাবির আহমেদ, সাকিন আঞ্জুম অর্পা, অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার, দশম শ্রেণির শিক্ষার্থী হাসিবুল ইসলাম হিমন ও ইমতিয়াজ আহমেদ তালহা এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাবিকুন নাহার তিন্নি।

অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক রওশন আরা রুমি বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে পরিচিত করতেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। 

প্রতিযোগিতার পর শ্রেণিকক্ষে প্রত্যেক শিক্ষক তাজউদ্দীন আহমদের জীবন ও কর্মের উপর আলোচনা করেন। আলোচনায় নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগম, কচি-কাঁচা একাডেমির প্রধান শিক্ষক আফরোজা খানম এবং রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলার সংগঠক সিরাজুল হক অংশ নেন।

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।