২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মেহেরপুরে ৬ স্বর্ণের বারসহ দুজন আটক

পুলিশ বলছে, তারা স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন।

মেহেরপুরে ৬ স্বর্ণের বারসহ দুজন আটক

মেহেরপুরে ছয়টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2022, 01:51 PM

Updated : 28 Sep 2022, 01:51 PM

মেহেরপুরে ছয়টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে মেহেরপুর শহরের শিববাড়ি মন্দিরের সামনে থেকে তাদের আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান।

আটকরা হলেন- রাজধানীর মগবাজারের পূর্ব নয়াতলা এলাকার কানিজ ফাতিমা লিপি এবং নারায়নগঞ্জের মদনপুর এলাকার মাসুদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটকরা স্বর্ণ পাচারের জন্যই শহরে অবস্থান করছিল। তাদের কাছ থেকে ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর বাজার মূল্য আনুমানিক ৫৪ লাখ টাকা।

আটক দুজনকে সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।