২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে শুরু হচ্ছে মাছ ধরা

এবার প্রত্যাশিত পরিমাণ মাছ আহরণের মাধ্যমে গতবারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছে বিএফডিসি।

নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে শুরু হচ্ছে মাছ ধরা

কাপ্তাই হ্রদ

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2022, 07:43 PM

Updated : 18 Aug 2022, 04:05 PM

নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাত থেকে ফের শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ আহরণ।

বুধবার বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন-বিএফডিসি রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি জানান।

বিএফডিসি থেকে জানা যায়, কার্প জাতীয় মাছের বংশবিস্তারের লক্ষ্যে প্রতিবছর তিন মাসের জন্য ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত এ হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। তবে এ বছর কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানির অভাবে মাছের বংশবিস্তার সুষ্ঠুভাবে না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ দুই দফায় ১৭ দিন ও ৩০ দিন বাড়ানো হয়েছিল।

এবার প্রত্যাশিত পরিমাণ মাছ আহরণের মাধ্যমে গতবারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছে বিএফডিসি।

লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, গত বছর কাপ্তাই হ্রদ থেকে ১৭ হাজার ৮৭০ টন মৎস্য আহরিত হয়, সেখান থেকে রাজস্ব আদায় হয় ১১ কোটি ৬৮ লাখ ৭৯ হাজার টাকা। ২০২২ সালে পোনা অবমুক্ত করা হয় ৬৪ টন। এবার বেশি দিন মাছ আহরণ বন্ধ থাকায় গতবারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

Image

কাপ্তাই হ্রদ

“কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ থাকার সময় প্রায় ২৫ হাজার পরিবারকে ২০ কেজি করে তিন মাসে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়।”