১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্যারিস্টার সুমন জিতলেন লাখ ভোটের ব্যবধানে

বেসরকারি ফলাফল অনুযায়ী, সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট।

ব্যারিস্টার সুমন জিতলেন লাখ ভোটের ব্যবধানে

সৈয়দ সায়েদুল হক সুমন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 12:02 AM

Updated : 08 Jan 2024, 12:50 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী হয়েছেন।

মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন ফেইসবুকের অতি পরিচিত মুখ। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

এ আসনে নৌকার প্রার্থী ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি টানা দুইবারের সংসদ সদস্য।  

দিনভর ব্যালটে ভোট শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা জিলুফা সুলতানা বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।