ঝিনাইদহে ‘চোরের ঘুষিতে’ মাল্টা চাষির মৃত্যু
হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর উপজেলায় চোরের ঘুষিতে এক মাল্টা চাষির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, উপজেলার সাগান্না ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামে রোববার রাত ১১টার দিকে এ ঘটনায় প্রাণ হারান মনু পাঠান।
৬৫ বছর বয়সী মনুর বাড়ি ওই গ্রামে।
ওসি বলেন, “শনিবার রাতে বাড়ির পাশে মনুর মাল্টা বাগানে চুরি হয়। এ কারণে রোববার রাতে মনু মাল্টা বাগান পাহাড়া দিচ্ছিলেন। এক পর্যায়ে চোর বাগানে ঢুকলে মনু টের পেয়ে এগিয়ে যায়।
“এ সময় চোর তার উপর চড়াও হয়ে ঘুষি মারতে খাকে। এ সময় মনুর চিৎকারে স্বজনরা এগিয়ে গেলে চোর পালিয়ে যায়।”
পরে মনুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
