১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় হেরেছেন ইউসুফ আব্দুল্লাহ হারুন ও সেলিমা আহমাদ

কুমিল্লার ১১টি আসনের মধ্যে সাতটিতে নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন।

কুমিল্লায় হেরেছেন ইউসুফ আব্দুল্লাহ হারুন ও সেলিমা আহমাদ
কুমিল্লায় ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং সেলিমা আহমেদ মেরী পরাজিত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 10:23 PM

Updated : 11 Sep 2026, 02:26 PM

কুমিল্লার ১১টি আসনের মধ্যে সাতটিতে নৌকা প্রতীকের প্রার্থী এবং বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকর রহমান এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর ১ লাখ ৫৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসান ঈগল প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৬৭৩ ভোট।

কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ পেয়েছেন ৪৪ হাজার ৪১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের সেলিমা আহমাদ মেরী পেয়েছেন ৪২ হাজার ৪৫৩ ভোট।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের জাহাঙ্গীর আলম সরকার ৮৩ হাজার ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন পেয়েছেন ৭২ হাজার ১৪ ভোট।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদ ৯৬ হাজার ৮০৭ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল পেয়েছেন ৮১ হাজার ২৫৭ ভোট।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের এম এ জাহের পেয়েছেন ৬৫ হাজার ৮১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৬১ হাজার ৫২২ ভোট।

এ আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসেম খান পেয়েছেন ২২ হাজার ৩১৫ ভোট। আর বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে শওকত মাহমুদ পেয়েছেন ৬ হাজার ৯৮০ ভোট।

কুমিল্লা-৬ সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের আ ক ম বাহাউদ্দিন বাহার পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৪৪ হাজার ৯৬৩ ভোট। 

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রাণ গোপাল দত্ত ১ লাখ ৭৩ হাজার ৬৭৬ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মুনতাকিম আশরাফ টিটু পেয়েছেন ১১ হাজার ৬৬৮ ভোট।

কুমিল্লা-৮ বরুড়া আসনে আওয়ামী লীগের প্রার্থী আবু জাফর মো. শফিউদ্দিন শামীম ২ লাখ ৭২৭ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের এ এইচ এম ইরফান পেয়েছেন ৩ হাজার ৭২১ ভোট।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম পেয়েছেন  ২ লাখ ৩৩ হাজার ৯৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামি ফন্টের আবু বকর সিদ্দিকী পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট।

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লাঙ্গলকোট, লালমাই) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২ লাখ ৩২ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের জোনাকী হুমায়ুন পেয়েছেন ৮ হাজার ৫৪৮ ভোট।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগের মুজিবুল হক মুজিব ১ লাখ ৮১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ফুলকপি প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৭০০ ভোট।