২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, স্বাভাবিক আছে ট্রেন চলাচল

ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন আনা হচ্ছে, তা দিয়ে বিকল ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নাম্বার লাইনে প্রবেশ করানো হবে।

গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, স্বাভাবিক আছে ট্রেন চলাচল

দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 11:09 AM

Updated : 25 Jul 2023, 11:09 AM

গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়লেও অন্য কোনো ট্রেন চলাচলে বাধা হয়নি। 

মঙ্গলবার সকাল ৭টা ২০মিনিটে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টেশন অফিসার সাইদুর রহমান। 

তিনি জানান, ওই সময়ে এই পথে অন্য কোনো ট্রেনের শিডিউল না থাকায় কোনো ট্রেন চলাচলে বিঘ্ন তৈরি হয়নি বা কোনো ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েনি। 

স্টেশন অফিসার সাইদুর জানান, কমিউটার ট্রেনটি উদ্ধারে ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন আনা হচ্ছে, তা দিয়ে বিকল ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নাম্বার লাইনে প্রবেশ করিয়ে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়ক চালু করা হবে।