Published : 26 Mar 2026, 08:04 PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডিজেল মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার জানান।
তিনি বলেন, ২ হাজার লিটার ডিজেল মজুত করে বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরির প্রমাণ পাওয়ায় পাটগাতী বাসস্ট্যান্ড এলাকার আল আমিন স্টোরের মালিক আহাদ শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।