১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রংপুরে দোকান উদ্বোধনের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

“মাইক বসানোর সময় সারের দোকানটি বিদ্যুতায়িত হয়,” বলেন কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ।

রংপুরে দোকান উদ্বোধনের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 01:16 AM

Updated : 26 Aug 2026, 01:30 PM

রংপুরের কাউনিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু ও আটজনের আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। 

রোববার রাত সাড়ে ৮টার দিকে সাহাবাজ গ্রামের আমতলা এলাকায় একটি সারের দোকানে ঘটনাটি ঘটে। ওই সময় দোকানটির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান চলছিল। 

মারা যাওয়া দুই ব্যক্তি হলেন— পীরগাছা উপজেলার ইটাকুমারী এলাকার শাহাবুদ্দিন (৪৫) ও মিঠাপুকুর থানার শরিফুল ইসলাম (৩৫)। 

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, সারের দোকানটি নজর আলী নামে এক ব্যক্তির। মাইক বসানোর সময় সারের পুরো দোকান বিদ্যুতায়িত হয়।

ওসি বলেন, আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎক দুজনকে মৃত ঘোষণা করেন।