১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, ঠেকাল বিজিবি

তাদের সীমান্তের কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, ঠেকাল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে সাতজনকে পুশ-ইনের চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2026, 06:32 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে বিজিবি তাদের দেশে প্রবেশে বাধা দিয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এলাকার ২১৯/২৪-আর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নওগাঁ ব্যাটালিয়নের ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। 

খবর পেয়ে চাড়ালডাঙ্গা বিওপির টহল দল ঘটনাস্থলে গিয়ে সীমান্তের শূন্য রেখার ভারতীয় অংশে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। 

তাদের সীমান্তের কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিবিবি।