১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়ার্কার্স পার্টির পাবনা জেলার সাবেক সভাপতি নজরুলের প্রয়াণ

দীর্ঘদিন তিনি চরাঞ্চলের মানুষের অধিকার আদায়ে কাজ করেছেন।

ওয়ার্কার্স পার্টির পাবনা জেলার সাবেক সভাপতি নজরুলের প্রয়াণ
নজরুল ইসলাম।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 10:08 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

পাবনার চরাঞ্চলের ভূমিহীন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখার সাবেক সভাপতি কমরেড নজরুল ইসলাম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। 

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল সাড়াশিয়া নাগদহের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি জাকির হোসেন।

কমরেড নজরুল ইসলাম স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

জাকির হোসেন বলেন, নজরুল ইসলাম পার্টির পাবনা জেলার সভাপতি ও ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ছিলেন। দীর্ঘদিন তিনি চরাঞ্চলের মানুষের অধিকার আদায়ে কাজ করেছেন।

মঙ্গলবার আছর নামাজের পর জানাজা শেষে সাড়াশিয়া নাগদহ কবরস্থানে নজরুল ইসলামের দাফন  সম্পন্ন হয়।  

তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী পাবনা-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন গভীর শোক প্রকাশ করেছেন।