১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেহেরপুরের ২ আসনেই জামায়াত প্রার্থীর জয়

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দ এনামুল হক বৃহস্পতিবার রাতে এই  ফলাফল ঘোষণা করেন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 04:12 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

মেহেরপুরের দুটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জামায়াত মনোনীত প্রার্থী জয় পেয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দ এনামুল হক বৃহস্পতিবার রাতে এই  ফলাফল ঘোষণা করেন।

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান ১ লাখ ২২ হাজার ৮২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মাসুদ অরুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২২৪ ভোট।

মেহেরপুর-২ (গাংনী)  আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা ৯৪ হাজার ১৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৬৮৯ ভোট।

মেহেরপুর সদর আসনে মোট ভোটার ৩ লাখ ৩ লাখ ১৩ হাজার ৪৫৫। ব্যালটে আবেদন ছিলে ৩ হাজার ৫২০ ভোট।

এছাড়া গাংনী আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ৫৬৩ জন। এছাড়া ব্যালটে আবেদন করেছেন ৩ হাজার ১৪২ ভোট।