ঝিনাইদহে বৃদ্ধকে গলা কেটে হত্যা, স্ত্রীর ধারণা ‘৩ ভক্তের কাজ’
তার স্ত্রী জানান, রাতে দুজন পুরুষ ও এক নারী ভক্ত তার স্বামীর সঙ্গে দেখা করতে আসেন।
ঝিনাইদহের মহেশপুরে ‘ফকিরি’ মতে চলা এক বৃদ্ধকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। বৃদ্ধের স্ত্রী বলছেন, রাতে নারীসহ তিন ভক্ত তার স্বামীর সঙ্গে দেখা করতে আসেন, তারা এ ঘটনায় জড়িত থাকতে পারেন।
মঙ্গলবার রাতে উপজেলার বেলেরমাঠ গ্রামে এ ঘটনা ঘটে বলে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান।
খুনের শিকার শাহাজাহান ফকির (৬৫) ওই গ্রামের বাসিন্দা।
তার স্ত্রী মিমি বেগম জানান, রাত ১০টার দিকে রাজাপুর থেকে দুজন পুরুষ ও এক নারী ভক্ত তার স্বামীর সঙ্গে দেখা করতে আসেন। তারা আলাপ করছিলেন; মিমি বেগম অন্য ঘরে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে ওঠে তার স্বামীর গলাকাটা লাশ দেখতে পান। তার ধারণা, ওই তিনজন তার স্বামীকে খুন করে পালিয়ে গেছেন।
ওসি মাহবুবুর রহমান বলেন, “বুধবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।”
