২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

হাম: নেত্রকোণায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা একশ ছাড়িয়েছে

এর মধ্যে বর্তমানে ২৪ জনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৬২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 09:33 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

নেত্রকোণায় হামের উপসর্গ ও হাম নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

গত ১৮ দিনে হাসপাতালে আসা ২১৭ জন রোগীর মধ্যে ১০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছেন জেলা সিভিল সার্জন গোলাম মওলা।  

তিনি বলেন, এসব রোগীর মধ্যে বর্তমানে ২৪ জনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ২০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আর ৬২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ৮ জন রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৭ জনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

অপরদিকে জেলার প্রবল ঝুকিপূর্ণ এলাকা আটপাড়ায় বিশেষ কর্মসূচির আওতায় গত ৯ দিনে ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ হাজার ১২২ শিশুকে হামের টিকা দেয়া হয়েছে। সেখানে টানা ২১ দিনে ১৪ হাজার ৮০৯ শিশুকে টিকা দেয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।