১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেহেরপুরের গাংনী সীমান্তে ৬০ জনকে হস্তান্তর করল বিএসএফ

তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তাদের মধ্যে রয়েছেন ছয়জন হিজড়া।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2025, 02:27 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত দিয়ে ৬০ নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

শনিবার সকাল ১০টায় কাজিপুর সীমান্ত দিয়েছে ৩০ জন ও কাথুলি সীমান্ত দিয়ে অপর ৩০ জনকে হস্তান্তরের তথ্য দিয়েছে বিজিবি ও পুলিশ।

গাংনী থানার ওসি বনী ইসরাইল বলেন, কাথুলি সীমান্ত দিয়ে হস্তান্তর করা ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। পরিবারের লোকজনকে খবর দিয়ে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একজন বিজিবি কর্মকর্তা বলেছেন, কাজিপুর সীমান্ত দিয়ে ৩০ ব্যক্তিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এদের মধ্যে ছয়জন হিজড়া।

গান্দিনা বিএসএফ কোম্পানি কমান্ডার এবিসন ফ্রান্কো তাদের বিজিবির কাজিপুর কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিনের কাছে হস্তান্তর করেন।

এছাড়া বেলা ১২টার দিকে উপজেলার কাথুলি সীমান্ত দিয়ে ৩০ জনকে হস্তান্তর করে বিএসএফ, তাদের গ্রহণ করেছেন কাথুলি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর তাদের গ্রহণ করেন।

বিজিবি কর্মককর্তা বলেন, বিএসএফ যাদের হস্তান্তর করেছে তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন স্থানে। তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছিলেন। 

এ কর্মকর্তা বলেন, ভারতের মুম্বায়, দিল্লি, আসাম রাজ্যে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তারা। পরে পুলিশ তাদের আটক করে বিএসএফের তেইমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনুজ কুমারের কাছে হস্তান্তর করে। তিনি পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে। পরে তাদের গাংনী থানায় দেওয়া হয়েছে।