১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বরগুনায় শিশু সাংবাদিকতার কর্মশালা

কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 09:29 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

বরগুনায় শিশু সাংবাদিকতার একদিনের ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সহযোগিতায় শুক্রবার এ কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

পশ্চিম বরগুনা জাগোনারী পাঠাশালায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা জেলা তত্ত্বাবধায়ক মো. রাসেলের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন উর রশিদ রিংকু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিশুদের জন্য এমন আয়োজন ইতিবাচক ভূমিকা পালন করবে। কর্মশালায় প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিয়ে শিশুরা অনেক দূর এগিয়ে যাবে। আমি আশা করবো এখান থেকে প্রশিক্ষণ নেওয়া শিশুরা সাংবাদিকতায় এসে বরগুনার উন্নয়নে কাজ করবে। 

দিনব্যাপী কর্মশালার প্রশিক্ষক ছিলেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কো-অর্ডিনেটর মো. মনির হোসাইন। 

তিনি শিশুদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ তৈরি, তথ্য যাচাই, ভিডিও প্রতিবেদন তৈরি, সাংবাদিকতার কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ সমাধানসহ মাঠে গিয়ে কিভাবে কাজ করতে হয় প্রভৃতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।