১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে নৌকায় ঘুরতে বেরিয়ে জলাশয়ে ডুবে কিশোরীর মৃত্যু

জলাশয়ের মাঝামাঝি নৌকাটি উল্টে গেলে অন্যরা উঠে আসলেও আদিবা পানিতে তলিয়ে যায়।

নোয়াখালীতে নৌকায় ঘুরতে বেরিয়ে জলাশয়ে ডুবে কিশোরীর মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2025, 09:56 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নৌকায় ঘুরতে বেরিয়ে জলাশয়ে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম।

নিহত আদিবা ইসলাম (১৪) ওই গ্রামের সাইফুল ইসলাম সুমনের মেয়ে। সে স্থানীয় বজরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আদিবাসহ আরও ৪ থেকে ৫ জন শিশু-কিশোরী বাড়ির পাশের জলাশয়ে নৌকায় ঘুরতে বের হয়। জলাশয়ের মাঝামাঝি নৌকাটি উল্টে ডুবে যায়। তাৎক্ষণিক অন্যরা উঠে আসলেও পানিতে তলিয়ে যায় আদিবা। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি মোরশেদ আলম।