১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়লার ভাগাড়ে যুবকের বস্তাবন্দি মরদেহ, সঙ্গে তোষক-বালিশ

“মৃতদেহ পচে-গেলে যাওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হচ্ছে না।”

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 04:41 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

ঢাকার সাভারের আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর সংলগ্ন এলাকার ময়লার ভাগাড় থেকে ওই মরদেহ উদ্ধারের খবর জানিয়েছেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান। 

তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, “পথচারীদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। হত্যাকারীরা ওই যুবককে অন্য কোথাও হত্যা করে লাশ জাহাঙ্গীরনগর সংলগ্ন এলাকায় ফেলে রেখে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

“লাশ প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় ছিল। সঙ্গে তোষক ও বালিশও ছিল। তবে মৃতদেহ পচে-গেলে যাওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হচ্ছে না। পরিচয় সনাক্তের জন্য পিবিআই কাজ করছে।” 

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আব্দুল হান্নান জানান।