১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘সহযোদ্ধাকে প্রাণনাশের হুমকি’: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী নেতাকে শোকজ

শোকজ পাওয়া ফাহিম বিশ্বাস সংগঠনটির জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব।

‘সহযোদ্ধাকে প্রাণনাশের হুমকি’: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী নেতাকে শোকজ
ফাহিম বিশ্বাস।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 02:44 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

‘সহযোদ্ধাকে প্রাণনাশের হুমকি’ এবং সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব ফাহিম বিশ্বাসকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার মুখপাত্র টি এম মুশফিক সাদের স্বাক্ষর করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, “সিরাজগঞ্জ জেলার নবগঠিত কমিটির যুগ্ম সদস্যসচিব ফাহিম বিশ্বাস, আপনার বিরুদ্ধে নিজ সহযোদ্ধাকে প্রাণনাশের হুমকি এবং সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ এসেছে। তাই সংগঠন আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেবে না, তা জানতে আগামী দুই দিনের মধ্যে আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হল।”

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা দাবি করে ফাহিম বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শোকজের বিষয়টি জেনেছি, তবে চিঠি এখনো হাতে পাইনি।”