Published : 18 Mar 2026, 12:37 PM
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কভার্ড ভ্যানের চাপায় এক অটোরিকশার চালক নিহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মালিহাতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে খাঁটিহাটা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
নিহত ৫৫ বছর বয়সী আশিক সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা পশ্চিমপাড়া গ্রামের ইরা মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, অটোরিকশাটি যাত্রী নিয়ে আশুগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যান চাপা দিলে অটোরিকশার চালক আশিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।