১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামালপুরে ট্রাক চাপায় বাইক আরোহী ২ বন্ধুর মৃত্যু

তারা কেন্দুয়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2025, 12:44 AM

Updated : 26 Aug 2026, 05:15 PM

জামালপুর শহরের বেলটিয়া এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক বন্ধু।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় জামালপুর-টাঙ্গাইল সড়কের বেলটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জামালপুর সদরের চর জালালের পাড়া গ্রামের শফিকুলের ছেলে বাবু ওরফে দিপু (২৪) ও জালাল উদ্দিনের ছেলে রাসেল হোসেন (২১)। আহত হয়েছেন একই এলাকার শ্যামল মিয়া (২০)। তারা সবাই বন্ধু। 

সদর থানার ওসি তদন্ত এম নুর মোহাম্মদ বলেন, রাতের খাবার খেয়ে কেন্দুয়া থেকে জেলা শহরের দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন তিন বন্ধু। পথে বেলটিয়া এলাকায় টাঙ্গাইলগামী একটি মরিচ বোঝাই ট্রাক তাদের মোটারসাইকেলটিকে চাপা দেয়। 

তিনি বলেন, গুরুতর আহত তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দিপু ও রাসেলকে মৃত আনা হয়েছে বলে জানান। আহত শ্যামলকে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করে থানায় আনা হলেও পালিয়েছে চালক, বলেন ওসি।