১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

আটক সাইদুল ইসলামকে দামুড়হুদা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 01:02 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার ব্রীজ পাড়া গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন ৫৫ এফআই ইউনিটের এফএস ল্যান্স কর্পোরাল রতন মিয়া। 

‘অপারেশন ৩৬ এডি’ নামের বিশেষ এ অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর রাফিদুল প্রামাণিক ও ক্যাপ্টেন মঞ্জুর রহমান মাশফি।

অভিযানে আটক সাইদুল ইসলাম দামুড়হুদা ব্রিজপাড়ার মৃত কিয়াম উদ্দীন গেনুর ছেলে। 

তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫টি গুলি।

ল্যান্স কর্পোরাল রতন বলেন, আটক সাইদুল ইসলামকে বৃহস্পতিবার সকাল ৭টায় দামুড়হুদা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।