০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে দুই বাইকের সংঘর্ষে ২ কিশোরের মৃত্যু

“আমরা তদন্ত করে দেখছি, কীভাবে ঘটনাটি ঘটেছে,” বলেন বেলাব থানার ওসি আমান উল্লাহ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 12:39 AM

Updated : 19 Sep 2026, 02:33 PM

নরসিংদীর বেলাবতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাটুলি ইউনিয়নের বটতলী বাজারের পাশে বেলাব-পোড়াদিয়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলেন- সোহান (১৪) ও নাহিদ (১৪)। এ ঘটনায় আহত হয়েছেন শুভ (৩০) ও সিয়াম (২৮) নামে দুজন।

সোহানের বাড়ি উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামে; তার বাবার নাম মামুন মিয়া। নাহিদ একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। দুজনই হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত।

বেলাব থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, “আমরা তদন্ত করে দেখছি, কীভাবে দুর্ঘটনা ঘটেছে।”

স্থানীয়রা বলেন, সোহান ও নাহিদ পোড়াদিয়া থেকে বীরবাঘবের দিকে যাচ্ছিলেন। পথে শুভ ও সিয়ামের মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহান নিহত হয়। নাহিদের মৃত্যু হয় বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে।

গুরুতর আহত শুভকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।