১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ৩৫ কেজির বাঘাইড়, বিক্রি ৪২ হাজারে

মাছটিকে ঘিরে উৎসুক মানুষ ভিড় জমান।

কুড়িগ্রামে ৩৫ কেজির বাঘাইড়, বিক্রি ৪২ হাজারে

ব্রহ্মপুত্র নদে জেলের জালে মাছটি ধরা পড়ে

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 06:32 PM

Updated : 07 Nov 2022, 06:52 PM

কুড়িগ্রামের চিলমারীতে জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড়; যা বিক্রি হয়েছে ৪২ হাজার টাকায়। 

সোমবার বিকালে ব্রহ্মপুত্র নদে লালচান মিঞা (৪২) নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে কমল রায় নামের এক মাছ বিক্রেতা সেটি কিনে নিয়ে পৌর এলাকার থানাহাট বাজারে তোলেন। এ সময় মাছটিকে ঘেঢ়ঘঘ ঘিরে উৎসুক মানুষ ভিড় জমান।

সেখানে এক হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি কেটে বিক্রি করা হয় বলে জানান কমল রায়।

তিনি জানান, সোমবার বিকালে তিনি জেলে লালচান মিঞার কাছ থেকে ৩৫ হাজার টাকায় মাছটি কিনে এই বাজারে এনে কেজি দরে বিক্রি করেন। এতে তার সাত হাজার টাকা লাভ হয়েছে। 

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, মাঝে মাঝেই বিভিন্ন জাতের বড় বড় মাছ ধরার খবর আসে। এতে বোঝা যায়, এ জেলার নদ-নদী এখনও মৎস্য সম্পদে সমৃদ্ধ। জেলেরা ইলিশ ধরার নিষেধাজ্ঞা মান্য করায় এখন নদীতে সব ধরনের মাছের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।