রাজবাড়ীতে ইয়াবাসহ ২ নারী ইউপি সদস্য গ্রেপ্তার
পুলিশ বলছে, তাদের কাছ থেকে ৩০টি ইয়াবা জব্দ করা হয়।
রাজবাড়ীর পাংশায় ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্যকে গ্রেপ্তারের খবর জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে তোলা হয় বলে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম জানান।
গ্রেপ্তাররা হলেন- কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হামিদা খাতুন (৪৭) এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাজেদা বেগম (৪০)।
ওসি মফিজুল বলছেন, “জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার বিকালে পাংশা পৌর শহরের নারায়ণপুর এলাকায় অভিযান চালায়।
“এ সময় ওই এলাকার ‘উড ওয়ার্ড ফার্নিচারের’ সামনে থেকে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩০টি ইয়াবা।”
এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, “তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।”
