১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে লেকে পড়েছিল অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারের লাশ, সৎ ভাই আটক

তাকে হত্যা করে লাশ লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

কুড়িগ্রামে লেকে পড়েছিল অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারের লাশ, সৎ ভাই আটক
নিহত সহিবুর রহমান স্বপন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 04:40 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় লেকে থেকে অবসরপ্রাপ্ত এক সাব-রেজিস্ট্রারের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের সৎ ভাইকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার হলিকেয়ার ক্লিনিকের পেছনে লেকের কচুরিপানার নিচে মৃতদেহটি পাওয়া যায় বলে জানান নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা।

নিহত সহিবুর রহমান স্বপন (৬৫) হলিকেয়ার ক্লিনিকের ভবন মালিক। তিনি উপজেলা শহরের সাতানী পাড়ার বাসিন্দা। 

আটক আবু তালহা একই এলাকার বাসিন্দা। 

পুলিশ ও স্বজনরা জানান, কয়েক বছর আগে উপজেলার গোদ্ধারের পাড় বিলের পাশে জমি কিনে লেক সিটি বানান স্বপন প্রধান। ক্লিনিকের পাশে গোলঘরে মাঝে মধ্যে বসতেন তিনি। শুক্রবার রাত ১০টার পর থেকে স্বপনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

ভোরে মডেল মসজিদে নামাজ পড়তে আসা লোকজন কচুরিপানার নিচে মৃতদেহ দেখে থানায় খবর দেয়। তাকে হত্যা করে মৃতদেহ কচুরিপানার নিচে রাখা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ।

এ ঘটনায় স্বপন প্রধানের সৎ ভাই তালহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ওসি রেজাউল বলেন, তাকে হত্যা করে লাশ লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।