১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নড়াইলের কৃষক দল নেতা শোয়েব মিনার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বহিষ্কার হয়েছিলেন তিনি।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 10:51 AM

Updated : 17 Sep 2026, 02:55 AM

নড়াইল জেলা কৃষক দলের সদস্যসচিব শোয়েব মিনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

রোববার রাতে কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নড়াইল জেলা কৃষক দলের সদস্যসচিব শোয়েব মিনাও নিশ্চিত করেছেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের পক্ষে কাজ করায় গত ১ ফেব্রুয়ারি শোয়েব মিনাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

কেন্দ্রীয় কৃষক দলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ শোয়েব মিনাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের পদে বহাল করা হল। 

৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে সংগঠনের দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে শোয়েব মিনাকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।