১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে ‘ডাকাতের ছুরিকাঘাতে’ সেনা কর্মকর্তা নিহত

এ ঘটনায় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারে ‘ডাকাতের ছুরিকাঘাতে’ সেনা কর্মকর্তা নিহত
সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2024, 04:49 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহত হয়েছে।

সোমবার রাত ৩টার দিকে ডুলহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

টাঙ্গাইলে জন্মগ্রহণকারী নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি মিলিটারি একাডেমি থেকে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে কমিশন লাভ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রাত ৩টার দিকে পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর আসে। ঘণ্টা খানেকের মধ্যে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছায়।

অভিযানের সময় - সদস্যের ডাকাত দলটির কয়েকজনকে তাড়া করেন লেফটেন্যান্ট নির্জন। সময় ডাকাতরা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া।

আইএসপিআর জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুকসহ ডাকাতকে আটক করা হয়েছে। এছাড়া ডাকাত সন্দেহে আটক করা হয়েছে আরও জনকে।

সেনা কর্মকর্তা নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।