Published : 19 May 2026, 05:30 PM
নাটোরের লালপুরে একটি প্রাইভেট কারে তল্লাশি করে বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, দশটিগুলিসহ চারজনকে আটক করা হয়েছে।
গাড়িটিতে আরও একজন থাকলেও দৌড়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
সোমবার মধ্যরাতে লালপুর-ঈশ্বরদী মহাসড়কের পালিদেহা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে মঙ্গলবার বেলা ১১টার দিকে জানান লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- পাবনার ঈশ্বরদীর পশ্চিমটেংরী গ্রামের মাহমুদ হাসান ওরফে সোনামনি, মো. সামিউল ইসলাম, মো. কাজল এবং লালপুরের গৌরীপুর এলাকার মো. মনিরুজ্জামান।
ওসি শফিকুল বলেন, পালিদেহা এলাকায় সোমবার মাঝরাতে একটি সাদা রঙের প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের শরীর লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দশটি গুলিসহ দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ সময় চারজনকে আটক করা হলেও একজন দৌড়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।