১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরের বাসের চাপায় রিকশার ৪ যাত্রী নিহত, আহত ৩

নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2025, 02:48 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় একটি ব্যাটারিচালিত রিকশায় থাকা শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। 

শুক্রবার বেলা ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল মিয়া।

নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার ঘরোয়া ইউনিয়নের সদরদী গ্রামের কবিরুলের স্ত্রী রিমু আক্তার, তার তিন বছর বয়সী শিশু রায়ান এবং রিমুর মা ও আব্দুর রহমান সিকদারের স্ত্রী নূরজাহান (৫০)। নিহত অপর পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

এসআই সোহেল বলেন, ভাঙ্গা সদর থেকে একটি ব্যাটারিচালিত রিকশা যাত্রী নিয়ে চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। রিকশাটি কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ণ পরিবহনের একটি দ্রুতগতির বাস রিকশাটিকে চাপা দেয়।

এতে রিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। আহত হন তিনজন। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ও হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনায় জড়িত বাসটিকে জব্দ করা হয়েছে। পাশাপাশি নিহত ও আহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।