১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় গরুর আক্রমণে কৃষকের মৃত্যু

গরুটির একাধিকবার আঘাতে (গুতো দেওয়ায়) নবিরের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 05:01 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গরুর আক্রমণে এক কৃষক প্রাণ হারিয়েছেন। 

মঙ্গলবার সকালে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনির পটল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ। 

নিহত নবির হোসেন (৫৫) ওই গ্রামের বাসিন্দা। 

ইউপি চেয়ারম্যান সেলিম বলেন, মঙ্গলবার সকালে নবির হোসেন বাড়ির পাশে বিলে গরুটিকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যান। এসময় হঠাৎ গরুটি ক্ষিপ্ত হয়ে নবির হোসেনকে আক্রমণ করে। গরুটির একাধিকবার আঘাতে (গুতো দেওয়ায়) নবিরের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। 

পরে স্বজনরা তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে বলে জানান এই জনপ্রতিনিধি।