যশোরে বিএনপির সমাবেশে তারেক রহমান
এর আগে খুলনায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেন বিএনপি নেতা তারেক রহমান।
ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরে জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার দুপুরে যশোর উপশহরের ক্রীড়া উদ্যানে এ জনসভা চলছে।
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেলা দেড়টার দিকেই জনসভায় কার্যক্রম শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন যশোর জেলা বিনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।
সকাল থেকেই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল থেকে দলীয় প্রার্থীসহ নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেন। এতে বেলা ১২টার মধ্যেই মাঠ পূর্ণ হয়ে যায়।
সমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান যশোরসহ এই ৭ জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
তারা হলেন- মো. নুরুজ্জামান লিটন (যশোর-১), মোছাঃ সাবিরা সুলতানা (যশোর-২), অনিন্দ্য ইসলাম অমিত (যশোর-৩), মতিয়ার রহমান ফারাজী (যশোর-৪), রশীদ আহমাদ (যশোর-৫), মো. আবুল হোসেন আজাদ (যশোর-৬); রেজা আহাম্মেদ (কুষ্টিয়া-১), রাগীব রউফ চৌধুরী (কুষ্টিয়া-২), মো. জাকির হোসেন সরকার (কুষ্টিয়া-৩), সৈয়দ মেহেদী আহ্মেদ রুমী (কুষ্টিয়া-৪);
মো. শরীফুজ্জামান (চুয়াডাঙ্গা-১), মাহমুদ হাসান খান (চুয়াডাঙ্গা-২); মাসুদ অরুন (মেহেরপুর-১), মো. আমজাদ হোসেন (মেহেরপুর-২); মো. মনোয়ার হোসেন ( মাগুরা-১), নিতাই রায় চৌধুরী
(মাগুরা-২); মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), মো. আব্দুল মজিদ (ঝিনাইদহ-২), মোহাম্মদ মেহেদী হাসান (ঝিনাইদহ-৩), মো. রাশেদ খাঁন (ঝিনাইদহ-৪) ;
বিশ্বাস জাহাঙ্গীর আলম (নড়াইল-১), এ, জেড, এম, ফরিদুজ্জামান (নড়াইল-২)।
বিএনপির নেতারা জানিয়েছেন, জনসভা শেষে বিএনপি নেতা হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরবেন।
এর আগে খুলনায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেন বিএনপি নেতা তারেক রহমান।
তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন। সেদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করেন।
এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেখান থেকে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করে ঢাকায় ফেরেন।
বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চল সফর শুরু করেন ২৯ জানুয়ারি। তিন দিনের সেই সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে, সিরাজগঞ্জে ও টাঙ্গাইল নির্বাচনি সমাবেশ শেষে ঢাকায় ফেরেন শনিবার।
২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ২২টি নির্বাচনি সমাবেশ করেছেন তারেক রহমান।
