২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির পাঙাস, ৬৩ হাজা‌রে বি‌ক্রি

রাজবাড়ীর দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টের অদূ‌রে পদ্মায় জাল ফে‌লার কয়েক ঘণ্টা পর তুল‌লে মাছটি পাওয়া যায় বলে জানান জেলেরা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 04:51 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

রাজবাড়ীর গোয়াল‌ন্দ উপজেলায় পদ্মা নদী‌তে জে‌লের জা‌লে ২৫ কেজি ওজনের একটি পাঙাস মাছ ধরা পড়েছে; যেটি ৬৩ হাজা‌র টাকায় বি‌ক্রি হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দি‌কে জে‌লে রতন হলদা‌রের জা‌লে বিশাল এ মাছ‌টি ধরা প‌ড়ে ব‌লে জানান স্থানীয় মাছ ব‌্যবসা‌য়ী চান্দু মোল্লা। 

রতন হালদার ব‌লেন, সকা‌লে তার দল নি‌য়ে পদ্মা নদী‌তে মাছ শিকা‌রে যান। দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টের অদূ‌রে জাল ফে‌লেন তারা। সেখা‌ন থে‌কে জাল তুল‌তেই বিশাল পাঙাসটি দেখ‌তে পান তিনি। 

মাছ‌টি বি‌ক্রির জন‌্য দৌতল‌দিয়ার মোহন মণ্ডলের আড়‌তে নিয়ে ওজন করে দে‌খে যায় ২৫ কে‌জি। পরে উন্মুক্ত নিলা‌মে দৌলত‌দিয়া ৫ নম্বর ফে‌রি ঘা‌টের ব‌্যবসায়ী চান্দু মোল্লা দুই হাজার ৫০০ টাকা কে‌জি দ‌রে মাছটি ৬২ হাজার ৫০০ টাকায় কি‌নে নেন।

চান্দু মোল্লা ব‌লেন, “মাছটি কেনার পর মোবাইল ফো‌নে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে যোগা‌যোগ ক‌রে কে‌জি‌তে ৫০ টাকা লা‌ভে ৬৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি ক‌রে‌ছি।”