Published : 24 Jul 2025, 04:15 PM
কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মো. আসাদুজ্জামান সরকার, সদস্য তানজিনা আলী, জামিনুল ইসলাম, আব্দুল কাদের, জয়নাঠ আবেদীন, সফিয়ার রহমান, আব্দুল গফফার, বিপ্লব মিয়া, সাবু মিয়া।
বক্তারা অবিলম্বে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যমূলক পরিপত্র বাতিল করে বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।