১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অনিবন্ধিত ২৮ মোটরসাইকেল জব্দ

এছাড়া ট্রাফিক আইন অমান্য করার অপরাধে ৩১টি অভিযোগ নথিভুক্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 12:40 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় অনিবন্ধিত ২৮টি মোটরসাইকেল ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। 

শনিবার যৌথ বাহিনীর চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রমে যানবাহনগুলি  জব্দ করা হয় বলে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার ছয়টি সংসদীয় আসনের নয়টি উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সমন্বয়ে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। 

এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বা রেজিস্ট্রেশন না থাকা মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়। এছাড়া ট্রাফিক আইন অমান্য করার অপরাধে ৩১টি অভিযোগ দাখিল করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ বলেন, নির্বাচনে নাশকতা ঠেকাতে ও যেকোনো ধরণের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নজরদারিসহ জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।