১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে রেললাইনে কাটা পড়া যুবকের লাশ উদ্ধার

অজ্ঞাত পরিচয়ের যুবকের আনুমানিক বয়স ৩০ বছর।

মাদারীপুরে রেললাইনে কাটা পড়া যুবকের লাশ উদ্ধার
শিবচর উপজেলায় পাঁচ্চর গোলচত্বর সংলগ্ন রেললাইনে ছিন্ন ভিন্ন অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 03:32 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

মাদারীপুরের শিবচর উপজেলায় রেললাইনে কাটা পড়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার সকালে পাঁচ্চর গোলচত্বর সংলগ্ন রেললাইনে ছিন্ন ভিন্ন অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা রেলওয়ে থানায় খবর দেন বলে জানিয়েছেন ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে থানার ওসি খায়রুজ্জামান শিকদার।  অজ্ঞাত পরিচয়ের যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। 

ওসি খায়রুজ্জামান শিকদার বলেন, শুক্রবার রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। সকালে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি জানিয়েছেন, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তা শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া না গেলে লাশ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। যাতে ভবিষ্যতে পরিচয় নিশ্চিত করা যায়। 

লাশ শনাক্তে আশপাশের থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান ভাঙ্গা রেলওয়ে থানার ওসি।