১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সভা

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 01:54 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

গ্রামীণ জনপদের ছোট ছোট নানা বিরোধ নিষ্পত্তি নিয়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার কার্যক্রম পরিচালনায় জয়পুরহাটে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতন করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সময় অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মাঝে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যপক সচেতনতা তৈরি করা যায় তা তুলে ধরেন।

স্থানীয় সরকার উপ-পরিচালক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, গ্রাম আদালতের জেলা ম্যানেজার রাজিউর রহমান রাজু, এসো এনজিওর নির্বাহী পরিচালক মতিনুর রহমান মতিন, জেআরডিএম এর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা, জয়পুরহাট প্রেসক্লাবে সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির।