১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫। তার পরনে ছিল ফ্যাকাশে সবুজ রঙের টি-শার্ট এবং কালচে রঙের প্যান্ট।

গাজীপুরে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2025, 06:40 PM

Updated : 26 Aug 2026, 12:34 PM

গাজীপুরের কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।  

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে আড়িখোলা রেলস্টেশন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫। তার পরনে ছিল ফ্যাকাশে সবুজ রঙের টি-শার্ট এবং কালচে রঙের প্যান্ট।

এসআই জহিরুল বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী আড়িখোলা রেলস্টেশন সংলগ্ন ঘোড়াশালগামী রেলপথের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্টেশন কর্তৃপক্ষকে জানায়। 

পরে স্টেশন মাস্টার নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে, দুপুর সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এসআই জহিরুল আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার কারণে ট্রেন থেকে পড়ে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।